হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্গাপূজার বরাদ্দ আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপূজার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে। তাঁর নাম মেঘলেন মিত্র। তিনি উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি।

গতকাল বুধবার বিকেলে বিবেক মিত্র নামে স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ করেন। মেঘলেন মিত্র বোয়ালগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পূজা উদ্‌যাপন পরিষদেরও সভাপতি।

অভিযোগে বিবেক মিত্র উল্লেখ করেন, প্রতিবছর আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালাঁও গ্রামে তাঁদের নিজ বাড়িতে একটি পূজামণ্ডপে পূজার জন্য সরকারি বরাদ্দকৃত চাল ও টাকা পেয়ে থাকেন। এ বছর মেঘলেন মিত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ডের পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি হলে তাঁদের মণ্ডপের নাম বাতিল করে নিজ বাড়ির পাশে আনন্দ মার্গো স্কুলের নামে পূজামণ্ডপ দেখিয়ে সরকারি বরাদ্দ রেখে দেন। অথচ এ নামে কোনো পূজামণ্ডপ নেই।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে মেঘলেন মিত্র বলেছেন, ‘বিবেক মিত্রের পূজামণ্ডপে বঙ্গবন্ধুর নাম থাকায় আমি বাতিল করেছি। আনন্দ মার্গো স্কুলে ঘট পূজা হচ্ছে, ওই বরাদ্দ আমি সেখানে দিয়েছি।’

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন