হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় জোয়ারের ভেসে নিখোঁজ বৃদ্ধ 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের স্রোতে আব্দুস সহীদ (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরের নিঝুম দ্বীপ ইউনিয়নের দমারচরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ বৃদ্ধ আব্দুস সহিদ বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রেহানিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি দমারচরে পরিবার নিয়ে থাকতেন।

নিঝুম দ্বীপের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে নদীতে পানি কম থাকায় আব্দুস সহিদ হেঁটে দমারচর থেকে নিঝুম দ্বীপ আসছিল। এ সময় জোয়ারের স্রোত এসে তাঁকে টেনে নিয়ে যায়। দূর থেকে স্থানীয়রা দেখে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু বিকেল পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।

নিঝুম দ্বীপের বাসিন্দা নুরনবী জানান, নদীতে শেষ ভাটার পরে প্রথম যে জোয়ার আসে তা অধিক উচ্চতায় তীব্র স্রোত হয়। এ সময় অনেক নৌকাও উল্টে যায়। আব্দুস সহিদ এ ধরনের প্রথম স্রোতে পড়ে ভেসে যায়।

অনুমোদনহীন ভবনে হাসপাতাল, নেই পরিবেশ ছাড়পত্রও

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে: নিহত ২, আহত ১৫

ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

ডেভিড ইমনের কাছে ভারতীয় আধার কার্ড: নম্বরের সত্যতা নিয়ে প্রশ্ন

মিরসরাইয়ে নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল, মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

গ্যাস-সংকট: চট্টগ্রামে সবখানে গ্যাসে টান

পুলিশকে বোকা বানাতে নিজেকে ‘মিরাজ’ দাবি সন্ত্রাসী ডেভিড ইমনের

স্ত্রী-সন্তানসহ ঘুরতে গিয়ে তেলবাহী ওয়াগনে ২ পা ও হাত থেঁতলে গেল প্রবাসীর

ঘুম যে আর ভাঙবে না, জানে না শিশু রিজান

প্রাক্তন স্বামী দ্বারা ধর্ষণের শিকার ও অন্তঃসত্ত্বা: মামলার পর কারাগারে অভিযুক্ত