হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্য হাতি দেখতে গিয়ে লংগদুতে কিশোরের মৃত্যু 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

বন্য হাতি দেখতে গিয়ে রাঙামাটির লংগদুতে হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চন টিলায় এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম মো. ফসাল (১৪)। সে উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিক মিয়ার ছেলে। 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, বন্য হাতিগুলো দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাতে লোকালয়ে এসে মানুষের বসত বাড়ি ও খেতের ফসলের ক্ষতি ও ভাঙচুর করে। আর দিনের বেলায় আশপাশের জঙ্গলে আশ্রয় নেয়। 

ফলে সাধারণ লোকজন হাতি দেখতে এসে আক্রমণের কবলে পড়েন। আজ রোববার চন টিলায় মো. ফসাল বন্য হাতি দেখতে এসে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ঘটনা স্থলে পুলিশ পৌঁছেছে বলে তিনি জানান।

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ১০০ ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক, উদ্বোধন হলো নতুন অপারেটিং মাইক্রোস্কোপ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার তৎপরতা, ফের উত্তপ্ত বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবল পাথরবোঝাই লাইটার, উদ্ধার ১২

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড