হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ২ বিদেশি জাহাজ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছে আটক হয়েছে দুই পণ্যবাহী বিদেশি জাহাজ। এর মধ্যে একটি জাহাজ ১ হাজার ৪৮ টিইউস কন্টেইনার নিয়ে ভাসছে বন্দরের বহির্নোঙরে। জাহাজে থাকা ৩০ ক্রুর খাবার শেষের দিকে। অনিশ্চয়তায় পড়েছে রপ্তানিমুখী এই জাহাজের পণ্য। 

জাহাজ দুটি হচ্ছে—লাইবেরিয়ার পতাকাবাহী ‘সান আলফেনসো’, অন্যটি মার্শাল আইল্যান্ডের ‘সেলসিয়াস নেলসন’। 

বাংলাদেশের পাট রপ্তানিকারক রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজের মালিকের মামলার পরিপ্রেক্ষিতে জাহাজ দুটি জব্দ করা হয়েছে। ওই ব্যক্তি ১৫ কোটি টাকা পাওনা দাবি করেছেন। 

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘সান আলফেনসো’ চট্টগ্রাম বন্দরে এসে আটক হয়েছে। জাহাজটি ১ হাজার একক রপ্তানি কন্টেইনার ভর্তি করে চট্টগ্রাম ছাড়ার কথা ছিল। এখন রপ্তানি কন্টেইনার বোঝাই করেই বন্দর ছাড়তে পারছে না। জাহাজটি পরিচালনা করে ট্রান্স ওয়ার্ল্ড ফিডারস। বাংলাদেশে তাদের এজেন্ট কর্ণফুলী গ্রুপ। 

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (শাখা প্রধান) মো. মেশরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জাহাজটি রপ্তানিমুখী ১ হাজার ৪৮ টিইউস কন্টেইনার নিয়ে ভাসছে। জাহাজে থাকা ক্রুদের খাবারও শেষ পর্যায়ে। কী করবো বুঝতে পারছি না। জটিলতার কারণে রপ্তানিমুখী পণ্যগুলো যথাসময়ে ক্রেতাদের কাছে পৌঁছনো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতিদিন ২০ হাজার ডলার ক্ষতি হচ্ছে। জাহাজ আটকে রাখার কারণে বন্দরের সুনামও নষ্ট হচ্ছে। গত ২২ মার্চ জাহাজটি আটক করে বন্দর কর্তৃপক্ষ।’ 

এদিকে মার্শাল আইল্যান্ডের জাহাজ ‘সেলসিয়াস নেলসন’ ২১ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। ২২ মার্চ জাহাজটি জেটিতে ভিড়লে ১ হাজার ৫০টি আমদানি কন্টেইনার নামানো হয়। 

জাহাজটি পরিচালনা করে সিঙ্গাপুরভিত্তিক ফিডারটেক কোম্পানি। বাংলাদেশে তাদের শিপিং এজেন্ট হচ্ছে ক্রাউন নেভিগেশন কোম্পানি। 

প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাহেদ সারোয়ার বলেন, ‘বন্দরের বার্থিং মিটিংয়ে গিয়ে আমরা জানতে পারি, জাহাজটি আটক হয়েছে। খোঁজ নিয়ে জানলাম, আমদানিকারকের সঙ্গে বিদেশি রপ্তানিকারকের অর্থ সংক্রান্ত পাওনার কারণে এডমিরালিটি স্যুটে গিয়ে মামলা হয়। আদালত জাহাজটি আটকের নির্দেশ দেন। এটিও বহির্নোঙ্গরে আছে।’

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের

সড়কের গর্তে পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত, চসিক মেয়র ও সিইওকে নোটিশ

আইএসপি প্রতিষ্ঠানে হামলা গভীর নিরাপত্তা সংকটের ইঙ্গিত বহন করছে: আইএসপিএবি