হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাংলাদেশে আর এক ব্যক্তির শাসনব্যবস্থা চলবে না: বিএনপি নেতা এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি । ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশের আর এক ব্যক্তির শাসনব্যবস্থা চলবে না। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‎এ্যানি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থাকলেও বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দেশে একটি নতুন সুশাসন প্রয়োজন এবং নতুন শাসনব্যবস্থা জরুরি।

বেগম খালেদা জিয়া জনমানুষের আস্থা ও সম্মানের স্থল উল্লেখ করে এ্যানি বলেন, বিগত ১৭ বছর তিনি অত্যাচারিত ও নির্যাতিত। মিথ্যা সাজানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিগত দুই বছর অসুস্থ হয়ে কারাবরণ করেছেন। কিন্তু আদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন।

‎রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবুসহ অনেকে।

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে এক দিনে ১০ জনের সাক্ষ্য গ্রহণ

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে শ্রমিক নিহত

বান্দরবানে আগুনে পুড়ল গরুর খামারসহ ৫ দোকান

চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে পুলিশ সদস্যের কারাদণ্ড

পটিয়ায় সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

সিআরবি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে রেলমন্ত্রী

চট্টগ্রাম থেকে জেদ্দা যাচ্ছেন ৩৭১ হজযাত্রী

রেললাইন ঘেঁষে ট্রাক পার্কিং, দুর্ঘটনার কবলে পর্যটক এক্সপ্রেস

চট্টগ্রামে ৩০ লাখ টাকা চাঁদা দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ