হোম > সারা দেশ > ফেনী

মুহুরি ও কুহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ফেনীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির চাপে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী ও কুহুয়া নদীর  তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে  বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে পরশুরামের দক্ষিণ শালধর গ্রামের পাশে, ফুলগাজীর দৌলতপুরে এবং পরশুরাম-ফুলগাজী সীমান্তের কিসমত ঘনিয়ামোড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসলি জমি ও মাছের ঘেরসহ রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

এদিকে ফুলগাজী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় কহুয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে। রাত সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। 

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান পরশুরাম উপজেলায় দক্ষিণ শালধর গ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার ১ হাজার ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। 

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূইয়া বলেন, উপজেলার দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

এ ছাড়া ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী অংশে ছয় ফুট পানি ওঠায় বাজারের বেশ কিছু দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে ফেনী-পরশুরাম সড়কে রাত ১১টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, ২ মাসেই প্রাণ গেছে ১০ জনের

চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৃহবধূকে হত্যার পর শিশুসন্তানকে নিয়ে থানায় স্বামী

ফটিকছড়িতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চন্দনাইশে ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত, তিন সন্তান নিয়ে স্ত্রীর আহাজারি

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামে রেল কার্যালয়ে আগুন, তদন্তে ৩ সদস্যের কমিটি

৯০ বছরেও কদর ‘ফকির কবিরের’ চাক সেমাইয়ের

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

৯০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামের ‘ফকির কবিরের’ চাক সেমাই