হোম > সারা দেশ > চট্টগ্রাম

উপদেষ্টা আলী ইমাম মজুমদার কাপ্তাই সফরে যাবেন আগামীকাল শনিবার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী ইমাম মজুমদার আগামীকাল ১০ মে (শনিবার) রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করবেন। উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত সরকারি এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেস্ট হাউজ বিদ্যুৎ ভবনে আসবেন। এরপর তিনি দুপুর ১২টা ৪৫ মিনিটে কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সম্মেলনকক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে রাঙ্গামাটি জেলার খাদ্য মজুত ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এরপর তিনি একই দিন বেলা ৩টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রসঙ্গত, উপদেষ্টা আলী ইমাম মজুমদার ১৯৮৪ সালের ৩ জুন থেকে ১৯৮৮ সালের ১৫ মার্চ পর্যন্ত কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস