হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

রোববার (১৮ জানুয়ারি) সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিনের স্ত্রী। তবে তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে সকালে তর্কাতর্কির একপর্যায়ে জসিম উদ্দিন তাঁর স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় সালমা আক্তারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুর হোসেন আরও বলেন, ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

৯০ বছরেও কদর ‘ফকির কবিরের’ চাক সেমাইয়ের

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

৯০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামের ‘ফকির কবিরের’ চাক সেমাই

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন গ্রেপ্তার, আহত তিন পুলিশ

বোয়ালখালীতে প্লাস্টিক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ২ সাংবাদিক আহত

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

ডিজেল সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল দরকার: চসিক মেয়র

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি: সাবমেশিনগানসহ তিন অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা