হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটে আন্দোলন ও ক্লাস দুটোই চলবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে সৃষ্ট অচলাবস্থার ৩৮ দিন পর আংশিকভাবে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার বিভিন্ন বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে স্বল্পসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করতে দেখা গেছে।

অন্যদিকে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন অটল থাকার ঘোষণাও দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে নিয়মিত ক্লাসেও যাবেন তাঁরা।

আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, ‘সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি (একাডেমিক কার্যক্রম ব্যতিরেকে) চলমান থাকবে।’

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল বলেন, ‘আমাদের দাবি একটাই—অধ্যাপক সায়েম স্যারকে পুনর্বহাল। এ দাবিতে আমরা অনড় আছি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন।’

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছেন চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

নিয়োগের মাত্র ৫৬ দিন পর অধ্যাপক সায়েমকে উপাচার্য পদ থেকে সরানোর ফলে উল্লিখিত পক্ষগুলো আন্দোলন শুরু করে। তবে পক্ষগুলো তাদের দাবিতেও অনড় রয়েছে।

এরই মধ্যে শিক্ষার্থীদের একাংশ ক্লাসে ফিরলেও আগামী রোববার থেকে সব শিক্ষার্থী পুরোদমে ক্লাসে ফিরবেন বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

গরিবের কোটি টাকা লোপাট, ১৩ জনের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় আটক

শাহ আমানতে চার বাহিনীর ৬৩৫ নিরাপত্তাকর্মী, তারপরও থামছে না চুরি

‘মামলা করে দেন,’ খালের পাড় কাটা দেখে ক্ষুব্ধ এমপির এসি ল্যান্ডকে ফোন

১ নভেম্বর থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম

নিজ বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় ছুরিকাঘাত ও গুলি: চিকিৎসাধীন যুবকের মৃত্যু

সন্দ্বীপে অন্যের ভিটার ওপর দিয়ে যুবদল নেতার সড়ক নির্মাণের চেষ্টা

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা