হোম > সারা দেশ > চট্টগ্রাম

কামারখন্দে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে এসে রোহিঙ্গা নারী-পুরুষ আটক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

আটককৃত দুই রোহিঙ্গা নারী-পুরুষ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে এসে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া দুজন রোহিঙ্গা আটক হয়েছেন। আজ সোমবার দুপুরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন রোকেয়া বেগম ও তাঁর স্বামী মো. আনিস (৪০)।

কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, রোববার বেলা ১১টার দিকে রোকেয়া বেগম ভুয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। তাঁর নাম-ঠিকানা ও ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউএনওকে জানানো হয়। পরে তাঁকে ইউএনও কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, আজ সোমবার সকালে ইউএনও কার্যালয়ে এক যুবক নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন। তাঁরা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলার প্রস্তুতি চলছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল আজকের পত্রিকা'কে বলেন, ‘আটককৃত দুজনই স্বীকার করেছেন তাঁরা রোহিঙ্গা। সোমবার দুপুরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

রাউজানে সমন্বিত অভিযান চালানোর ঘোষণা জেলা পুলিশের

আনোয়ারায় মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

ফটিকছড়িতে চা-বাগান থেকে দেশীয় বন্দুকসহ শ্রমিক আটক

ওমানে ৪ ভাইয়ের মৃত্যু: মাকে বাঁচাতে ফটকে তালা একমাত্র জীবিত ছেলের

একজন মানুষ মারা গেলে তার কোনো দল থাকতে পারে না: চসিক মেয়র

চট্টগ্রামে ৩ হাজার টাকার জন্য পাহাড়ি যুবককে হত্যার অভিযোগ

বেসরকারি হাসপাতালেও চিকিৎসা পাবেন হতদরিদ্ররা, বিল দেবে সরকার: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে মাদক মামলার আসামি, বিতর্ক

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানে পিষ্ট মা-মেয়ে