হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্ঘটনাকবলিত পিকআপে আটকে পড়া চালকের ফোন ৯৯৯-এ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় একটি মিনি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক আহত হন এবং ভেতরে আটকা পড়েন। জীবন বাঁচাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে উদ্ধারে সহায়তা চান। পরে তাঁরা বিষয়টি সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে জানালে ওই চালককে উদ্ধার করা হয়। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করেন। 

পিকআপ ভ্যানে আটকা পড়া ওই চালকের নাম মো. সাইফুল ইসলাম (৩৪)। তাঁর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ইলিয়টগঞ্জ এলাকায়। 

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল আজকের পত্রিকাকে জানান, চারটার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টের মোবাইল নম্বরে ফোন আসে। এ সময় তাঁরা পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় পিকআপ ভ্যানে চালক আটকা পড়ার কথা জানান। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তখন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় ভেতরে আটকা পড়া পিকআপ ভ্যান চালক সাইফুল ইসলামকে উদ্ধার করেন। উদ্ধার পরবর্তীতে আহত চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, ভোররাতে আহত ওই পিকআপ ভ্যান চালককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় দিকে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন

ফটিকছড়িতে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

চট্টগ্রামের উপকূলে তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল