হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমাদের জন্য ভারত নেই, বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে—বিএনপি নেতার সতর্কবার্তা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, তারা সেখানে চলে যেতে পেরেছে। কিন্তু আমাদের জন্য ভারত নেই, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তাই যত চাঁদাবাজ আছে, বিএনপির নাম বিক্রি করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব।’

গতকাল সোমবার রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরওয়ার আলমগীর বলেন, আওয়ামী লীগ অতীতে হিন্দু সম্প্রদায়ের জায়গা দখলসহ নানান অন্যায় করেছে। এই জন্য তারা আজ জনসম্মুখে আসতে পারছে না। কারণ, তারা অন্যায়কারী।

চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, তাহলে আমাকে জানাবেন। আমি নিজেই বাদী হয়ে মামলা করব। যত বড় শক্তিশালী হোক, চাঁদাবাজ হলে তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।’

সরওয়ার আলমগীর আরও বলেন, তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, বিএনপিতে কোনো চাঁদাবাজ, অন্যায়কারী বা অত্যাচারীর স্থান নেই। সংগঠনকে সুসংহত রাখতে সবার আগে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি

শিকলবাহা খাল থেকে উদ্ধার বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ২