হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই-লিচুবাগানে ট্রাফিক নিয়ন্ত্রণে বিএনসসিসি ও স্কাউটস সদস্যরা

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের নির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের বিএনসিসি প্লাটুন এবং  বাংলাদেশ স্কাউটসের নির্দেশনায় কাপ্তাই নৌ স্কাউটসের সদস্যরা সারাদেশের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর, রেশম বাগান চেক পোস্ট এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া জেলার লিচুবাগান এলাকায় ট্রাফিক কন্ট্রোল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনসিসির ২০ জন সদস্য এবং স্কাউটসর ৫০ জন সদস্যকে উভয় এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায়। 

এ সময় লিচুবাগান এলাকায় বিএনসিসি প্লাটুন কমান্ডার ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিএনসিসি সদস্যদের ট্রাফিক কন্ট্রোল করে। অপরদিকে কাপ্তাই উপজেলা সদরে জেলা নৌ স্কাউটস লিডার এম মনজুরুল ইসলামের নেতৃত্বে স্কাউটস সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক কন্ট্রোল করতে দেখা যায়। 

এদিকে বিএনসিসি এবং নৌ স্কাউটসের এই কার্যক্রমে সাধারণ জনগণ এবং গাড়ি চালকদের প্রশংসা কুড়িয়েছে।

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

অটোরিকশায় বোরকা পরা দুজনের স্প্রেতে যুবক অচেতন, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য