হোম > সারা দেশ > ফেনী

বেড়িবাঁধ ভেঙে প্লাবন: ফেনীর ২ উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গতকাল সোমবার রাত ১১টার পর মুহুরি ও কুহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

পরশুরাম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসার মো. হারেছ জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রকের মৌখিক নির্দেশনা মোতাবেক তিনি পরশুরাম উপজেলা আওতাধীন কলেজ ও মাদ্রাসার আজকের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করেছেন। 

অধ্যক্ষ বলেন, অনেক শিক্ষার্থী কেন্দ্রে এসেছে। নোটিশের মাধ্যমে শুধু আজকের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বাকি পরীক্ষা যথারীতি পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা বলেন, ‘পরশুরাম উপজেলার কিছু এলাকা বন্যাকবলিত হয়ে পড়ায় সিদ্ধান্ত মোতাবেক আজকের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার স্থগিত করা হয়েছে। বাকি পরীক্ষা যথারীতি সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।’ 

এ ছাড়া ফুলগাজী উপজেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূইয়া বলেন, উপজেলার দুটি স্থানে বেড়িবাঁধ  ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় আজকের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাকি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।’

ফেনীর জেলা প্রশাসক মোসাম্মৎ শাহীনা আক্তার বলেন, দুই উপজেলার বেশ কিছু এলাকা বন্যকবলিত হয়ে পড়ায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, ২ মাসেই প্রাণ গেছে ১০ জনের

চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৃহবধূকে হত্যার পর শিশুসন্তানকে নিয়ে থানায় স্বামী

ফটিকছড়িতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চন্দনাইশে ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত, তিন সন্তান নিয়ে স্ত্রীর আহাজারি

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামে রেল কার্যালয়ে আগুন, তদন্তে ৩ সদস্যের কমিটি

৯০ বছরেও কদর ‘ফকির কবিরের’ চাক সেমাইয়ের

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

৯০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামের ‘ফকির কবিরের’ চাক সেমাই