হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবি সিইউজের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম খুনের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। 

আজ বৃহস্পতিবার সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে, নাদিমসহ কয়েকজন সাংবাদিক সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলম বাবুর নানা অপকর্মের তথ্য প্রকাশ করেন। এর জেরে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেন তিনি। 

গতকাল বুধবার (১৪ জুন) ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেন। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এর দুই তিন ঘণ্টা পর রাতে অফিস থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে নাদিমের ওপর হামলা হয়। ৮-১০ জন সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে টেনেহিঁচড়ে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

সিইউজে নেতারা বলেন, সাংবাদিক নাদিমের এ হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে জানান তাঁরা।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪