হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশেষ করে, ছাত্রীদের হলসংলগ্ন এলাকায় অনুমতিহীন ড্রোন ওড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে ক্যাম্পাসে ড্রোন ওড়ানোর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হলসংলগ্ন এলাকায়ও ড্রোন ওড়ানোর ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক।

এতে আরও বলা হয়, ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ড্রোন ক্যামেরা ওড়ানোর আগে প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে। একই সঙ্গে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে প্রযোজ্য সরকারি বিধিবিধানও অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মেয়রের মেয়াদ শেষের বিতর্কের মধ্যে চসিকের প্রশাসক হলেন শাহাদাত

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও স্বর্ণালংকার ছিনতাই

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে

চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

খাগড়াছড়িতে বন্দুক হাতে পাহাড়ি তরুণের মহড়ার ভিডিও ভাইরাল

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক