হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে রিসোর্টে গৃহবধূকে গণধর্ষণ, স্বামীসহ আটক ২

বান্দরবান প্রতিনিধি

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় একটি রিসোর্টে এক গৃহবধূ (২১) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা এলাকার একটি রিসোর্টে এই ঘটনা ঘটে। এ সময় গৃহবধূর স্বামী রুবেল ধর্ষণে সহায়তা করেন বলে নারীর অভিযোগ। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে স্বামী রুবেলসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত গৃহবধূর স্বামী রুবেল ও তাঁর বন্ধু সাগরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুজন উপজেলার মধুঝিরি গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার গৃহবধূ রুবেলের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

সূত্র জানায়, মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের নাইটগার্ড রুবেল (২৬) তাঁর স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যান। সে রিসোর্ট থেকে গত মঙ্গলবার তাঁকে অন্য আরেক রিসোর্টে নিয়ে ৫ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়ে। পরে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পাশাপাশি স্বামীসহ ৭ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী রুবেল ও তাঁর বন্ধু সাগরকে গ্রেপ্তার করে। এরপর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, গণধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের, আটক ১

সীতাকুণ্ডে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে নগরবাসীর জন্য পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য পদে রদবদল

পুলিশের উপস্থিতিতে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারলেন যুবদল নেতা

ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে দুজন গ্রেপ্তার

সাতকানিয়ায় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃত্বে ফারুক-আবির

চন্দনাইশের কাঞ্চননগরে দুই কৃষক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

জঙ্গল সলিমপুরে চারটি সড়কের নির্মাণকাজ শুরু