হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারকালে ট্রলারসহ ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ৩৫০ বস্তা ইউরিয়া সারসহ জব্দ করা ট্রলার। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারে পাচারের সময় নোয়াখালীর সুবর্ণচরে ৩৫০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রলার আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বলেন, আটক করা ট্রলারটিতে ৩৫০ থেকে ৪০০ বস্তা ইউরিয়া সার রয়েছে। যা দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে ট্রলারে মজুত করা হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সারগুলো জব্দ করে এ বিষয়ে একটি নিয়মিত মামলা করা হবে।

জব্দ করা ইউরিয়া সার

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের সুইজের বরইতলা এলাকায় জামাল মাঝির ট্রলারে করে পাচারের সময় সরকারি ৩৫০ বস্তা সার আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি প্রশাসনকে অবগত করলে পুলিশ ও র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করেন। তবে সেখানে গিয়ে সারের কোনো মালিক পাওয়া যায়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, সারগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের ৬ ফ্লাইট বাতিল, মাসকাটের ফ্লাইট উড্ডয়ন করেছে

চট্টগ্রাম নগরে বাসার পার্কিং থেকে চুরি হওয়া ৪০ লাখ টাকার গাড়ি উদ্ধার

‘চাঁদার জন্য’ চট্টগ্রামের সেই ব্যবসায়ীর বাড়িতে আবারও গুলিবর্ষণ