হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো স্থানীয় সুবেদার বাড়ি এলাকার সৌদিপ্রবাসী আবুল বয়ানের ছেলে মো. আয়ান (৪) এবং একই এলাকার প্রবাসী আব্দুল হান্নানের ছেলে আহাম্মদ (৫)।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য গাজী মোহাম্মদ এনাম বলেন, শিশু দুটি সব সময় একসঙ্গে খেলাধুলা করতো। আজ খেলতে গিয়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে নামলে তলিয়ে যায়। একপর্যায়ে প্রতিবেশী এক গৃহবধূ তাদের নিথর দেহ ভাসতে দেখেন। পরে তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। তাঁরা শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা