হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে আকবরশাহ এলাকায় একটি বাসা থেকে নগদ টাকাসহ ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরের পাহাড়তলী থানা এলাকার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহ আলম ওরফে বেলাল (৩০) ও মনির হোসেন (২৮)। শাহ আলম ওরফে বেলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে ১২টি মামলা আছে।

নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ বলেন, ২০ জুলাই সন্ধ্যায় আকবরশাহ থানার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তার নামে এক নারীর বাসায় সংঘবদ্ধ একটি চুরির ঘটনা ঘটে। চোরেরা সেই বাসা থেকে ৩টি স্বর্ণের নেকলেস, ৩টি চেইন, ১টি ব্রেসলেট, ২টি চুড়ি, ৬ জোড়া কানের দুল, ৮টি আংটিসহ সর্বমোট প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় ২৪ জুলাই আকবরশাহ থানায় একটি মামলা করেন ভুক্তভোগী নারী। আকবরশাহ থানা-পুলিশ ঘটনাটির রহস্য উদ্‌ঘাটনে নিবিড় তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আমিনুর রশীদ আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণালংকার যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

তিন ছেলে প্রবাসে, চন্দনাইশে নিঃসঙ্গ বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামে টিনের চালায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

কিউ টার্মিনালসের ছয় সদস্যের প্রতিনিধিদলের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

কর্ণফুলী টানেলে চার রাত আংশিক নিয়ন্ত্রণে যান চলাচল

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত

চট্টগ্রামের বোয়ালখালী: জমি দখল করে বহুতল ভবন

১৮ মাসের মধ্যে চায়না ইকোনমিক জোনে প্রথম কারখানা দেখতে চান প্রধানমন্ত্রী: বেজা চেয়ারম্যান

বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগী বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার