হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে দুদকে আবেদন শরীফের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন দুদক থেকে সদ্য চাকরিচ্যুত শরীফ উদ্দিন। 

আজ রোববার সকালে দুদকের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনটি করেন শরীফ উদ্দিন। এতে অপসারণের আদেশ প্রত্যাহারের পাশাপাশি চাকরিতে পুনর্বহালের আবেদন করা রয়েছে। 

শরীফ উদ্দিন আবেদনে বলেন, ‘২০১৪ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দুর্নীতির বিভিন্ন মামলার অনুসন্ধান ও তদন্ত করেছেন সুনামের সঙ্গে। বিশেষ করে কক্সবাজারের ভূমি অধিগ্রহণের দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের দুর্নীতি, চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুর্নীতি, ময়মনসিংহ ভূমি অফিসের দুর্নীতিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিবাজদের চিত্র কর্মরত অবস্থায় তুলে ধরেছিলেন তিনি, যাতে দেশ দুর্নীতিমুক্ত থাকে। এসব কাজ করতে গিয়ে তিনি নিজে ও তাঁর পরিবার নানা হুমকির সম্মুখীন হয়েছেন। কিন্তু তার পরও দুর্নীতিবাজদের সঙ্গে আপস করেননি। অথচ কোনো কারণ দর্শানোর নোটিশ প্রদান ছাড়াই তাঁকে চাকরিচ্যুতি করা হয়েছে। এভাবে চাকরি থেকে অপসারণের আদেশটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অমানবিক।’ 

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক। তখন তিনি পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 

ফটিকছড়িতে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে কৃষিশ্রমিকের মৃত্যু

অনুমোদনহীন ভবনে হাসপাতাল, নেই পরিবেশ ছাড়পত্রও

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে: নিহত ২, আহত ১৫

ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

ডেভিড ইমনের কাছে ভারতীয় আধার কার্ড: নম্বরের সত্যতা নিয়ে প্রশ্ন

মিরসরাইয়ে নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল, মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

গ্যাস-সংকট: চট্টগ্রামে সবখানে গ্যাসে টান

পুলিশকে বোকা বানাতে নিজেকে ‘মিরাজ’ দাবি সন্ত্রাসী ডেভিড ইমনের

স্ত্রী-সন্তানসহ ঘুরতে গিয়ে তেলবাহী ওয়াগনে ২ পা ও হাত থেঁতলে গেল প্রবাসীর

ঘুম যে আর ভাঙবে না, জানে না শিশু রিজান