হোম > সারা দেশ > চট্টগ্রাম

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামের আ.লীগ নেতা টিপু কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আব্দুল লতিফ টিপু। ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ টিপুকে (৫৯) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার পুলিশ তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল রোববার রাতে নগরীর ব্যাটারি গলি থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।

আব্দুল লতিফ মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী প্রয়াত এম এ মান্নানের বড় ছেলে। তাঁর আরেক ভাই দিদারুল আলম দিদার চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার রাতে আব্দুল লতিফ টিপুকে গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় গত ১০ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে টিপুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ সকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে টিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খাগড়াছড়িতে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডি: ২০% কর্মীতে চলছে আইসিডি

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

তেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতু

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

আট বছরের শিশুকে ধর্ষণের পর ইটে মাথা থেঁতলে হত্যা, পলাতক আসামির মৃত্যুদণ্ড

চন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যু

‘হোতা’ পদ্মা ডিপোর ব্যবস্থাপক

চট্টগ্রাম বিমানবন্দরের খুঁটিনাটি যাচাই করল আইকাও দল