হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিহত হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক বদিউল আলমের ছেলে। হুমায়ুনের এক মাস বয়সী পুত্রসন্তান রয়েছে।

নিহত ব্যক্তির বন্ধু আকাশ ভূঁইয়া জানান, হুমায়ুন প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে মিঠাছড়া বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। বাড়ির রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকারিয়া বলেন, নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন

ফটিকছড়িতে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

চট্টগ্রামের উপকূলে তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল