হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে খুন

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজার শহরে দাবিকৃত চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে গণেশ পাল (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (৭ মার্চ) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সাহিত্যিকা পল্লির পল্লানকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল ওই এলাকার বাসিন্দা ও শহরের পৌরসভা মার্কেটের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গণেশ পাল তাঁর বাড়ির সেফটিক ট্যাংক নির্মাণকাজ দেখাশোনা করছিলেন। এ সময় মোহাম্মদ জিসান নামে এক ব্যক্তি কয়েকজন যুবক নিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করেন। গণেশ পাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আশীষ পাল বলেন, তাঁর ভাই নতুন বাড়ি তৈরি করার সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ জিসানসহ কয়েকজন যুবক চাঁদা দাবি করেছিল। চাঁদা না পেয়ে তারা আজ তাঁর ভাইকে হত্যা করেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ গণেশ পালের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন

ফটিকছড়িতে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

চট্টগ্রামের উপকূলে তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ৪৬ ফ্লাইট বাতিল

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল