হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় আদা চাষে বদলে গেছে জব্বারের জীবন

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

আদাগাছ হাতে কৃষক আব্দুল জব্বার।

চট্টগ্রামের পটিয়ার কচুয়াই গ্রামের কৃষক আব্দুল জব্বার। এ বছর ছয় বিঘা জমিতে আদা চাষ করেছেন তিনি। জমি থেকে ৪০০ মণের বেশি আদা ওঠানোর আশা করছেন তিনি। বাজারদর অনুসারে ৪০০ মণ আদার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা, যেখানে উৎপাদন খরচ হয়েছে ৫ লাখ টাকার মতো। ইতিমধ্যে তিনি বাজারে আদা সরবরাহ শুরু করছেন।

জব্বার জানান, আদা চাষ তাঁর জীবন বদলে দিয়েছে। আর্থিক সাফল্য এনেছে। দেশে আদার ঘাটতি পূরণে বিপুল পরিমাণ আমদানির প্রয়োজন হয়, তাই তিনি আদার ঝাঁজের কদর বুঝতে পেরেছেন। আদা চাষ করে তিনি শুধু স্বাবলম্বী হননি, বরং এলাকার একজন সফল কৃষক হয়ে উঠেছেন।

দেশে বছরে ৩ লাখ টনের বেশি আদার চাহিদা থাকলেও উৎপাদন হয় ১ লাখ টনের কম। এই চাহিদার ঘাটতিকে সামনে রেখে ২০১৪ সালে জব্বার তাঁর জমিতে আদা চাষে হাত দেন। সরকারি কৃষি বিভাগের পরামর্শ এবং নিজের অভিজ্ঞতাকে পুঁজি করে ধীরে ধীরে বাড়তে থাকে তাঁর ফলন ও আত্মবিশ্বাস।

চাষাবাদ বিস্তারে এবার প্রথমবারের মতো আব্দুল জব্বারকে সহযোগিতা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকের পটিয়া শাখার কর্মকর্তা রিজওয়ানুর রহমান বলেন, উদ্যোক্তা কৃষকদের বিনা জামানতে ও স্বল্প সুদে ঋণ দিয়ে কৃষি খাতে বিপ্লব আনা হচ্ছে। এর ফলে শুধু কৃষি নয়, পোলট্রি, মৎস্যসহ বিভিন্ন খাতে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে।

পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান জানান, ২০২৫-২৬ মৌসুমে উপজেলায় ৪৪ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। প্রতি হেক্টরে ৮ টন হিসেবে সম্ভাব্য উৎপাদন ৩৫২ টন। কচুয়াই গ্রামের পাশাপাশি খরনা, হাইদগাঁও ও কেলিশহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আদা চাষ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

জব্বারের মতে, আদা চাষে সরকারের পক্ষ থেকে আরও বেশি পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার

চবি রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

অনলাইনে সিন্ডিকেট সভার পরই দৃশ্যপটের আড়ালে চুয়েট ভিসি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

অটোরিকশায় বোরকা পরা দুজনের স্প্রেতে যুবক অচেতন, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা