হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন হতে পারে নভেম্বর-ডিসেম্বরে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসের যেকোনো দিন সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় সমাবর্তন আয়োজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, ‘পঞ্চম সমাবর্তন করার জন্য ডিনস কমিটির সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। ডিনস কমিটির এই সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট হয়ে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি লেখব। এরপর রাষ্ট্রপতি যখন সময় দেবেন, তখনই সমাবর্তন অনুষ্ঠিত হবে।’ 

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে না। ডিনস কমিটির আজকের সভায় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আমরা সমাবর্তন আয়োজনের কাজ শুরু করেছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছরে সমাবর্তন হয়েছে মাত্র চারবার। সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। সে সময় উপাচার্য ছিলেন অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর উপাচার্যের দায়িত্ব নিয়ে অধ্যাপক ড. শিরীণ আখতার অন্তত পাঁচবার ঘোষণা দিয়েও সমাবর্তন আয়োজন করতে পারেননি। তবে উপাচার্যের দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২