হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের একটি কেন্দ্রের কাছে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার পাঁচটিকরি আলিম মাদ্রাসা কেন্দ্রের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার আগে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকেরা বাগ্‌বিতণ্ডা থেকে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাতে চারজন আহত হন। আহতদের মধ্যে সামসুল আজমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তা ছাড়া মুনসুর আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আজকের পত্রিকাকে বলেন, ভোটকেন্দ্রের সীমানার বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ: অবহেলায় পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম

এবার বিলের ধানও ডুবল ঢলের পানিতে

চাঁপাইনবাবগঞ্জে সড়কে প্রাণ গেল শ্যালক-ভগ্নিপতির

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

বিএনপি নেতার মারধরের শিকার পুলিশ সদস্য, আটক ৩

এক দিন পর ধর্মঘট প্রত্যাহার, চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক

চাঁদাবাজির দ্বন্দ্বে ককটেল বিস্ফোরণ ও আধা ঘণ্টা সড়ক অবরোধ