হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে অগ্নিকাণ্ড, ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অগ্নিকাণ্ডে চারটি দোকানের আসবাবপত্র ও বিপুল পরিমাণ পোশাক সম্পূর্ণ পুড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের নিউমার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে মার্কেট খোলার আগেই নিউমার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী স্টোরে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আগুন দ্রুত পাশের ফ্যাশন গার্মেন্টস ও রাইসা ফ্যাশনসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদর উপজেলার তিনটি, শিবগঞ্জের দুটি এবং নাচোলের একটি ইউনিটসহ মোট ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে চারটি দোকানের আসবাব ও বিপুল পরিমাণ পোশাক সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া ধোঁয়ার কারণে আরও কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে চারটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদকসংক্রান্ত বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, গুজব ছড়িয়ে হামলা-ভাঙচুর, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান: প্রতিরোধব্যবস্থা থেকেও বজ্রপাতে জুনে মৃত্যু ৯

চাঁপাইনবাবগঞ্জে ছোট সোনামসজিদ ও সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

গোমস্তাপুর সীমান্তে পুশ ইনে সহযোগিতার অভিযোগে ৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে আবারও নারীকে পুশ ইনের চেষ্টা

ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম