হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

মালয়েশিয়ায় চাঁপাইনবাবগঞ্জের ২ যুবক সড়ক দুর্ঘটনায় নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মালয়েশিয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রবাসী দুই যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত যুবকদের স্বজন ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন।

নিহত যুবকেরা হলেন গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) ও একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামীম রেজা (২৩)। তাঁরা দুজনই মালয়েশিয়ার একটি পামবাগানে কর্মরত ছিলেন।

নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, আজ (রোববার) মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। তুহিন-শামীমসহ পাঁচজন ওভারটাইমে কাজে গিয়েছিলেন। সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তাঁরা। এ সময় পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তাঁদের সঙ্গে থাকা তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম সড়ক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

শফিকুল ইসলাম বলেন, ‘আড়াই বছর আগে আমার ভাগনে মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পামবাগানে কাজ করত। মালয়েশিয়া থেকে তাদের মরদেহ দ্রুত আনার জন্য সরকারের কাছে দাবি জানাই।’

গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন বলেন, ‘মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুজন মারা গেছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘দুজন প্রবাসী যুবকের মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। এটা খুব দুঃখজনক। মরদেহ ফেরত আনার জন্য স্থানীয় প্রশাসনের যা সহযোগিতা প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত আছি। এখন পর্যন্ত তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ: অবহেলায় পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম

এবার বিলের ধানও ডুবল ঢলের পানিতে

চাঁপাইনবাবগঞ্জে সড়কে প্রাণ গেল শ্যালক-ভগ্নিপতির

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

বিএনপি নেতার মারধরের শিকার পুলিশ সদস্য, আটক ৩

এক দিন পর ধর্মঘট প্রত্যাহার, চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক

চাঁদাবাজির দ্বন্দ্বে ককটেল বিস্ফোরণ ও আধা ঘণ্টা সড়ক অবরোধ