হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে রজিবুল ইসলাম রজন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে গুলিতে তাঁর মৃত্যু হয়। নিহত রজিবুল উপজেলার রোকনপুর (ঠাকুরপুকুর) এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর বাবার নাম আবুল কালাম আজাদ।

স্থানীয় গ্রাম্য মহল্লাদার সেলিম আলী নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বলেন, রজিবুল শনিবারে রাতে গরু আনতে ভারতে যান। তাঁর সঙ্গে অন্য গরুর রাখাল ছিল। ওই রাতে বিএসএস তাঁদের লক্ষ্য করে গুলি করে। অন্যরা পালিয়ে গেলেও গুলিতে তাঁর মৃত্যু হয়।

সেলিম আলী আরও বলেন, সীমান্তের ২২০, ২২৩, ২০১ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তরে মহিলা ক্যাম্প এলাকায় রজিবুল ইসলাম রজনের লাশ পড়ে ছিল। রজিবুল ইসলামের দুটি সন্তান রয়েছে। বিজিবি তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ১৬ বিজিবি নওগাঁর উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিএসএফকেও বিষয়টি জানানো হয়েছে।’

মধ্যরাতে পাচারকালে কৃষকের বরাদ্দের সার জব্দ, ডিলারশিপ বাতিলের নির্দেশ

সকালে জামায়াত নেতা, বিকেলে বিএনপি নেতা—এক সড়কের দুই উদ্বোধন

সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্য সরবরাহ বন্ধ

পাওনা দিতে ডেকে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ভোলাহাটে ডাকাত দলের হামলায় ৪ বন্ধু আহত, মোটরসাইকেল ছিনতাই

ভারতে যাওয়ার সময় বর্ডারে আটক যুব মহিলা লীগ নেত্রী

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক