হোম > সারা দেশ > চাঁদপুর

মাদ্রাসার শ্রেণিকক্ষে অশালীন ইঙ্গিত, ছাত্রীসহ ৪ জন বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি

শাহরাস্তি নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। ছবি: আজকের পত্রিকা

শ্রেণিকক্ষে অশালীন ইঙ্গিতের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো আমির হামজা, মাহমুদ হাসান, আল আমিন ও এক ছাত্রী। তারা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি মাদ্রাসার শ্রেণিকক্ষে এক শিক্ষার্থী অপর এক নারী শিক্ষার্থীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা এটিকে নৈতিক স্খলন ও শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক বলে মন্তব্য করেন।

এ ঘটনায় গত সোমবার (১১ আগস্ট) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের নির্দেশে নিয়মশৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি এবং অভিভাবকদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতভাবে ঘটনায় জড়িত চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা ও সুনাম রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি বিবেচনায় ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে জরুরি সভায় অভিযুক্ত চার শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। ইতিমধ্যে অভিযুক্ত চার শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। প্রয়োজনে এ বিষয়ে অধিকতর তদন্ত করা হবে।’

কোচিং-নির্ভরতা কমাতে স্কুলের আগে-পরে বিশেষ ক্লাসের পরামর্শ শিক্ষামন্ত্রীর

চাঁদপুরের ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু

আগাম প্রিন্ট করে রাখা রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টারে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এম আতিকুর রহমান

চাঁবিপ্রবির উপ-উপাচার্য হলেন জাবির অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

ভরণপোষণ দাবি করায় মাকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক কারাগারে

ফরিদগঞ্জে ১২ বছর মাদ্রাসায় অনুপস্থিতির পরও চাকরি বহাল শিক্ষকের

সেচ প্রকল্পের বাঁধের নিচে ড্রেজার পাইপ, বর্ষায় ভাঙন আতঙ্কে এলাকাবাসী

মাদক অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে ডিএনসির সোর্স কারাগারে