হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুর প্রতিনিধি

যৌথ বাহিনীর তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে ১২৫টি যানবাহনে তল্লাশি চালায়। এ সময় পাঁচটি প্রাইভেট কারের বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালনোর বিরুদ্ধে ১২৫টি যানবাহনে তল্লাশি করা হয়।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ফরিদগঞ্জে নারীদের ‘ভোট না দেওয়ার নিয়ম’ ভাঙতে যে উদ্যোগ নিল প্রশাসন

ফরিদগঞ্জে হবে ত্রিমুখী লড়াই, বিএনপির বাধা বিদ্রোহী

নির্বাচনে যেকোনো সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড: মহাপরিচালক

চাঁদপুরে দুই মাথার শিশুর জন্ম

চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ২০

বিএনপি ক্ষমতায় গেলে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তি দেওয়া হবে: মিলন

নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী না থাকার ব্যাখ্যা নিল ইউরোপীয় ইউনিয়ন

ওয়ারেন্টের আসামি চেয়ারম্যান, পলাতক থেকে স্বাক্ষর করেন দাপ্তরিক কাজে

অস্ত্রসহ বিএনপির নেতা আটক

আইসিইউ থেকে কেবিনে দেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা