হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন। ছবি: সংগৃহীত

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হলেও তাঁদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

আজ দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ ১১ দলের নেতা-কর্মীরা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বলেন, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। জেলাজুড়ে অভিযান এখনো চলমান। আটকের সর্বশেষ তথ্য পরে জানানো হবে।

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি গ্রেপ্তার

চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা, চালুর জন্য প্রস্তুত ৪৮টি

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগ সহকারী কমিশনারের

চাঁদপুরে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাসায়নিক দিয়ে মাজন তৈরি, ২ কারখানাকে জরিমানা

চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহনমালিকের জরিমানা

চাঁদপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেলচালকের

সম্পত্তি নিয়ে বিরোধে দৃষ্টিহীন ভাইকে মেরে বাঁশঝাড়ে ফেলে রেখেছিল ছোট ভাই

চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতের