হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের গৃদকালিন্দিয়া এলাকায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন।

রোববার (৭ জুন) দুপুরে গৃদকালিন্দিয়া এলাকার স-মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর জেলার সুমন (১৬), রায়পুরের সাইফুল ইসলাম (১৮), ফরিদগঞ্জের কাউনিয়া এলাকার জসিম উদ্দিন (৪৪) ও চরমথুরা গ্রামের বাপ্পী (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গৃদকালিন্দিয়া বাজারের অদূরে স’মিল এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতের উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোচিং-নির্ভরতা কমাতে স্কুলের আগে-পরে বিশেষ ক্লাসের পরামর্শ শিক্ষামন্ত্রীর

চাঁদপুরের ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু

আগাম প্রিন্ট করে রাখা রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টারে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এম আতিকুর রহমান

চাঁবিপ্রবির উপ-উপাচার্য হলেন জাবির অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

ভরণপোষণ দাবি করায় মাকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক কারাগারে

ফরিদগঞ্জে ১২ বছর মাদ্রাসায় অনুপস্থিতির পরও চাকরি বহাল শিক্ষকের

সেচ প্রকল্পের বাঁধের নিচে ড্রেজার পাইপ, বর্ষায় ভাঙন আতঙ্কে এলাকাবাসী

মাদক অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে ডিএনসির সোর্স কারাগারে