হোম > সারা দেশ > চাঁদপুর

বিএনপির এহছানুল হক মিলনকে জামায়াত প্রার্থীর অগ্রিম অভিনন্দন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

এহছানুল হক মিলনকে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন জামায়াত প্রার্থী। ছবি: সংগৃহীত

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলন বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। আংশিক ফলাফল পাওয়ার পর আবু নছর আশরাফী তাঁর পরাজয় মেনে নিয়ে বিজয় প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অগ্রিম অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ড. এহছানুল হক মিলন ভাইকে অগ্রিম অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।’

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কচুয়া আসনে ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১ শত ৬২ ভোট। অন্যদিকে জামাতের প্রার্থী আবু নছর আশরাফি পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

ফরিদগঞ্জে ১২ বছর মাদ্রাসায় অনুপস্থিতির পরও চাকরি বহাল শিক্ষকের

সেচ প্রকল্পের বাঁধের নিচে ড্রেজার পাইপ, বর্ষায় ভাঙন আতঙ্কে এলাকাবাসী

মাদক অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে ডিএনসির সোর্স কারাগারে

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতি, গৃহবধূ নিহত, আহত আরও একজন

চিকিৎসক হওয়ার স্বপ্ন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত যমজ দুই বোনের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

ইনজেকশনের পর শিশুদের হাত হারানোর পথে, বিচার চান অভিভাবকেরা

কৃষিজমিতে মাছ চাষ, কমছে ধানের আবাদ

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি