হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত বাইজিদ। ছবি- সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত কিশোর মোহাম্মদ বাইজিদ (১৭) মারা গেছে। আজ রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত বাইজিদ উপজেলার শুয়ারুল মৃধা বাড়ির আলমাছ মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলার সাচার ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামরুল হাসান রিয়াদ বলেন, ‘এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাইজিদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে উপজেলার বাঁতাপুকুরিয়া কোল্ডস্টোরেজ এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইজিদ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠান। বাইজিদ নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিল।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, ‘সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হাইব্রিড ধানের ফলন বিপর্যয়, শিষহীন খেতে ক্ষতির মুখে কৃষক

ধানুয়া গ্রামে সংঘর্ষের পর পল্লী বিদ্যুতের ডিজিএম অবরুদ্ধ, তদন্ত কমিটি গঠন

বিয়ের দুই মাস পরই ৭ মাসের অন্তঃসত্ত্বা নববধূ, সাবেক প্রেমিক গ্রেপ্তার

চাঁদপুরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের পরও বাড়তি বিলের চাপ, ফরিদগঞ্জে পিটুনির শিকার পল্লী বিদ্যুতের কর্মী

ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

ফেনী স্টেশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে চট্টগ্রামের পথে

হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সভাপতি আসাদ, সম্পাদক নুরুল

এবার তরুণীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ