হোম > সারা দেশ > চাঁদপুর

বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি, আহত ৪

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণে ধনাগোদা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মতলব খেয়াঘাট এলাকায় ধনাগোদা নদী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলো মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের রঞ্জন আলী সওদাগরের ছেলে নুরে আলম (৯), মেয়ে রাহেলা আক্তার লতা (১৯), রাহেলা আক্তারের স্বামী সৌরভ (২১) ও নৌকার মাঝি।

জানা যায়, গতকাল রাতে ধনাগোদা নদীর উত্তর পাড় থেকে মতলব খেয়াঘাটে নৌকা দিয়ে মতলব বাজারে আসার সময় মাঝ নদীতে একটি বালুবাহী ট্রলার যাত্রীবাহী নৌকাকে সজোরে ধাক্কা দেয়। ট্রলারের ধাক্কায় নৌকায় থাকা যাত্রীরা নদীতে ছিটকে পড়ে এবং নৌকাও ডুবে যায়। অন্য নৌকার মাঝিরা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নূরে আলম অভি আহত রাহেলা আক্তার লতাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় কোনো লাইট ছাড়াই দ্রুতগতিতে ট্রলারটি চলছিল। নৌকায় সজোরে ধাক্কা দিলে যাত্রীরা মাঝ নদীতে পড়ে যায়। অন্য মাঝিরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব কিশোর বণিক বলেন, নৌকাডুবির ঘটনায় আহত রাহেলা আক্তার লতার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানা সাহা বলেন, আহত সৌরভ ও রাহেলা আক্তার দুজনই আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, ‘নৌকাডুবির ঘটনা আমাদের কেউ জানায়নি।’

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

তরুণীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

চাঁদপুরে পানির অভাবে ফেটে চৌচির ধানখেত, দিশেহারা কৃষক

মানবিক শাহআলম

রমজান উপলক্ষে ক্রয়মূল্যে পণ্য বিক্রি করছেন ফরিদগঞ্জের শাহআলম

‘বিএনপি গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না’

চাঁদপুরে ২০৩ সিলমোহরকৃত ব্যালট উদ্ধার, আদালতের নির্দেশে মামলা