হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে গাড়িতে আগুন

চাঁদপুর প্রতিনিধি

ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তরে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপা পাতালিয়া নামক স্থানে বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ৯৯৯-এ সংবাদ পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর ফায়ার স্টেশনের সাব স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম।

জানা গেছে, ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার পথে মাইক্রোবাসটিতে আগুন লাগে। গাড়িটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না।

সাব অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ সংবাদ পেয়ে সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হই। দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ওই গাড়ির প্রায় ৫ লাখ টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাস লিকেজ থেকেই আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’

বন্ধুকে দাফনের জন্য খোঁড়া কবরেই মৃত্যু আরেক বন্ধুর

ফরিদগঞ্জে সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে শিষ, পরিচর্যায় ব্যস্ত কৃষক

চাঁদপুরের ফরিদগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে জনবল নেই, সেবা বন্ধ

চাঁদপুরে নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একটির লাশ উদ্ধার

জনবল-ওষুধ-বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র নিজেই অসুস্থ, বাড়ছে মা ও শিশুমৃত্যুর ঝুঁকি

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৭ জেলে আটক, ১৪ জনের কারাদণ্ড

মেঘনায় জাটকা ধরার অপরাধে ২২ জেলে আটক

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাদ্রাসাছাত্রী আহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের তরুণ নিহত