হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে দুই মাথার শিশুর জন্ম

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই মাথা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর ক্রিসেন্ট হাসপাতালে শিশুটির জন্ম হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

শিশু বিশেষজ্ঞ (সার্জন) মাহবুবুর রহমান বলেন, ‘এটি যমজ শিশু। এটি জন্মগত ত্রুটি। দেহ ও যৌনাঙ্গ একটি হলেও মাথা দুটি। তিনি আরও বলেন, শিশু দুটির জীবন বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব তাদের আলাদা করতে হবে। এই চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল। এখন আমাদের প্রধান কাজ হলো, তার প্রাণ রক্ষা করা। সে অনুযায়ী চিকিৎসা চলছে।’

শিশুটির বাবা দিনমজুর। তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে তাঁর সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও দোয়া কামনা করেছেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের সাধ্যমতো শিশুটির পরিবারকে সহযোগিতা করা হবে। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো শিশুটির চিকিৎসা সহজ হবে।’

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

শিশু রুবেল হত্যা: জড়িতদের আটকের দাবিতে বিক্ষোভ

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসূচি

চোর ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫

চাঁদপুর তিন নদীর মোহনায় দর্শনার্থীদের মিলনমেলা

‘গণভোট না মানা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়’

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদ্‌যাপন

‘আফ্রিকার দুই দেশে চাঁদ দেখা গেছে’, চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন