হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নির্ধারিত সময়ে রেললাইনের কাজ না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রেলমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে না হলে ব্যবস্থা নেবেন বলে জানালেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর নো-ম্যানসল্যান্ডে রেলপথের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, আশা করছি শিগগিরই প্রকল্পটির বাস্তবায়ন হবে। 

কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে রেলমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের বছরের জুনের মধ্যে বাংলাদেশ অংশে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে, ওই সময়ের মধ্যে সেটা হবে না। ঠিকাদার বলেছেন যে, জুনের মধ্যে রেললাইন বসানোর কাজটা শেষ করবেন। স্টেশন নির্মাণ, সিগনালিংসহ অন্যান্য কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারলেও আমরা খুশি হব। তবে সেটাও না করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ 

এ সময় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, এ কাজ বাস্তবায়নের জন্য আমরাও চাপে আছি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রকল্পটি পরিদর্শন করেছি। আশা করছি শিগগিরই প্রকল্পটি বাস্তবায়িত হবে। 

এ সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের মহা পরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক কামরুল আহসান, মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, ইউএনও রুমানা আক্তার, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া প্রধান প্রকৌশলী পূর্ব বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম, আখাউড়া-আগরতলা নির্মাণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান কনস্ট্রাকশন লিমিটেড প্রকল্পের টিম লিডার মিস্টার রামন সিংলা, আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর সারজ শর্মা প্রমুখ। 

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অনিয়ম পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী

ব্রাহ্মণবাড়িয়া: হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগী চিকিৎসাধীন

আমার এলাকায় ওয়াজ, কীর্তন-বাউলগান চলবে বাধা ছাড়া: রুমিন ফারহানা

কসবায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় তালুকদার ও কাসেম গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৪০

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০