হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গলাকাটা লাশের পরিচয় মিলেছে, গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অটোরিকশাচালককে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের টানমনিপুর এলাকায় বিল থেকে উদ্ধার হওয়া গলাকাটা মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি মুজিবুর রহমান (৩৫) ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি আশুগঞ্জের চরচারতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে মুজিবুরকে হত্যা করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় জড়িত পাঁচজনের মধ্যে তিনজনকে আশুগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: তৌহিদুল ইসলাম (৩১), সামির খান (২৫) ও সিয়াম (১৬)। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে তিনটি চাকু, রক্তমাখা কাপড়, মোবাইল ফোন, জুতা, রশি এবং একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

তিতাস নদীতে শতাধিক চামড়া ফেলে দিলেন ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি