হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ট্রাকের ধাক্কায় জুলাই শহীদের বাবা নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাকের ধাক্কায় এক জুলাই শহীদের বাবা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধরন্তী নামক স্থানে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ছোয়াব মিয়া (৫৫)। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া মোনায়েল আহমেদ ইমরানের (১৫) বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলার কুট্টাপাড়া মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে নাসিরনগর থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ছোয়াব মিয়া। ধরন্তী যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান বলেন, ‘জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেছিলেন, সরাইলের কুট্টাপাড়ায় আজ (বৃহস্পতিবার) জুলাই-আগস্টে শহীদদের পরিবারের সঙ্গে দেখা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আমি ছোয়াব মিয়াকে খবর দিলে আসার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।’

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রের সামনে মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ, ৪ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের মূলনীতি: কৃষিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার

যৌতুকের দাবিতে নির্যাতন, কেটে দেওয়া হলো চুল

বৃষ্টির পানিতেই বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ, ভোগান্তি

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা, চিকিৎসক দম্পতি কারাগারে