হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম হাফিজ উদ্দিন (৪৭)। আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে সরাইল থানার পুলিশ পরিদর্শক (এসআই) বাবুল হোসেন।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে গতকাল রাত ১টার দিকে তিনি মারা যান। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস দুয়েক আগে হাফিজ উদ্দিনের সঙ্গে রায়হানের মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে তা মীমাংসা হয়। কিন্তু হাফিজ উদ্দিন তা মেনে নিতে পারেননি। গতকাল সুযোগ পেয়ে রায়হানকে মারতে যান হাফিজ। তখন একপর্যায়ে হাফিজকে ছুরিকাঘাত করেন রায়হান।

এসআই বাবুল হোসেন বলেন, ‘রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ছুরিকাঘাতের পর স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে।’

নিহত হাফিজ উদ্দিনের স্বজনেরা দাবি করেন, গতকাল শুক্রবার বিকেলে রায়হানসহ (১৮) পাঁচ-ছয়জন দুর্বৃত্ত হাফিজ উদ্দিনকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টা, ছাত্রদল নেতা বললেন—‘মান ভাঙাতে অটোরিকশায় ঘুরেছি’