হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নিহত এসআই জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামে এক উপপরিদর্শক (এসআই)। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। তাঁর বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করে। তাঁদের একজন ছিলেন এসআই জাহাঙ্গীর আলম। আজ সকাল ৭টার পর নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এসআই জাহাঙ্গীর আলমের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, ‘সকালে এসআই জাহাঙ্গীর আলম নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আশুগঞ্জে টিকটক রিলসে মন্তব্য নিয়ে বিরোধ, সালিসে সংঘর্ষে আহত ২০

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডায় পুলিশের জিডি

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা