হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগরে বিয়েবাড়িতে গানবাজনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে গানবাজনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে ময়না আক্তার নামের ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তারের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে পাশের গ্রাম চাউড়াখলা থেকে কয়েক যুবক গানবাজনা শুনতে আসেন। এ সময় বরপক্ষের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে চাউড়াখলার লোকজন বিষয়টি কনের চাচা হোসেন মিয়াকে জানান। তিনি বিষয়টির মীমাংসা না করে উল্টো চাউড়াখলার লোকজনের ওপর ক্ষুব্ধ হয়ে বেলাল মিয়া নামে এক যুবককে চড়-থাপ্পড় দেন।

এ ঘটনা নিয়ে চাউড়াখলা গ্রামের যুবকেরা সংঘবদ্ধ হয়ে কনেপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়লে বল্লমের আঘাতে শিশু ময়না আক্তার গুরুতর আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে অন্তত পাঁচজন আহত হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। নিহত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মামলা হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রের সামনে মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ, ৪ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের মূলনীতি: কৃষিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার

যৌতুকের দাবিতে নির্যাতন, কেটে দেওয়া হলো চুল

বৃষ্টির পানিতেই বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ, ভোগান্তি

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা, চিকিৎসক দম্পতি কারাগারে