হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

স্বামীর দেওয়া আগুনে পুড়ে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়েছিলেন ইখতারা সরকার (৩০)। শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল তাঁর। আজ বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ৩১ অক্টোবর ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার সরকারবাড়িতে এ ঘটনা ঘটে। ইখতারা ওই এলাকার ঈদন সরকারের মেয়ে। স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।

প্রায় ১৫ বছর আগে ইখতারা ও জাহাঙ্গীরের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত। জাহাঙ্গীর প্রায়ই ইখতারাকে মারধর করতেন। দেড় মাস আগে মারধরের শিকার হয়ে দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন ইখতারা।

স্বজনদের দাবি, ঘটনার আগের দিন শুক্রবার ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়ি আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।

স্বজনদের অভিযোগ, পরদিন ভোরে ইখতারার মা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে জাহাঙ্গীর ঘরে ঢোকেন। এ সময় বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।

ইখতারার চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাঁর গলা ও কণ্ঠনালিসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। পরে তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত জাহাঙ্গীর পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

আশুগঞ্জে টিকটক রিলসে মন্তব্য নিয়ে বিরোধ, সালিসে সংঘর্ষে আহত ২০

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডায় পুলিশের জিডি

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১