হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত: র‍্যাবের মহাপরিচালক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যেভাবে পরিচালনা করবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। কিন্তু আমাদের দায়িত্ব মূলত এটাই হবে, সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করা।’

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।

এ সময় খুরশীদ হোসেন আরও বলেন, ‘স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা সেটা দৃঢ়ভাবে করব। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা মানসিকভাবে তৈরি আছি।’

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা এই দেশের সন্তান। এই দেশ আমাদের। এই দেশের জনগণ আমাদের। আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।’

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) শাহগীর আলম, পুলিশ সুপার (এসপি) শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ প্রমুখ। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন র‍্যাবের মহাপরিচালক।

ব্রাহ্মণবাড়িয়া: হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগী চিকিৎসাধীন

আমার এলাকায় ওয়াজ, কীর্তন-বাউলগান চলবে বাধা ছাড়া: রুমিন ফারহানা

কসবায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় তালুকদার ও কাসেম গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৪০

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা দিতে না পারায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত