হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

এসি লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনতলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসি লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে হুজাইফা (১৮) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিস্ত্রির এক সহকারী গুরুতর আহত হন। গতকাল বুধবার বিকেলে পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত হুজাইফা উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মৃত মো. বুলবুল মিয়ার ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, পৌর এলাকার খড়মপুর দক্ষিণপাড়ার প্রবাসী মো. জহির খাদেমের বাড়িতে এসি মিস্ত্রি হুজাইফা কাজ করতে যান। রুমের মধ্যে এসি লাগানোর পর এতে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে যান। বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা মনিরুল হক চৌধুরী মাহিব বলেন, ‘পরিবারে একমাত্র উপার্জন করত আমার ভাতিজা হুজাইফা। চার বছর আগে তার বাবা মারা যায়। অল্প বয়সে এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। পরিবারে তার মা ও তিন বোন রয়েছে।’ 

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বলেন, ‘এসির কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন হুজাইফা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টা, ছাত্রদল নেতা বললেন—‘মান ভাঙাতে অটোরিকশায় ঘুরেছি’