হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিউলি আক্তার (৪৫) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা সদরের পশ্চিমপাড়ার দুবাইপ্রবাসী আব্দুর রহমানের স্ত্রী। আজ শুক্রবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করেছে নাসিরনগর থানার পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৮ বছর আগে উপজেলা সদরের আব্দুর রহমানের সঙ্গে বিয়ে হয় শিউলির। বিয়ের কিছুদিন পর প্রবাসে চলে যান তাঁর স্বামী। ঘটনার আগের দিন গতকাল বৃহস্পতিবার তাঁর একমাত্র মেয়ে চাঁদনী উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে মামার বাড়ি চলে যান। আজ শুক্রবার সকালে চাঁদনী স্বজনদের মাধ্যমে জানতে পারেন, তাঁর মায়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে।

চাঁদনীর অভিযোগ, তাঁর মাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

শিউলির ভাই লোকমান মিয়া বলেন, ‘ঘটনার আগের রাতে আমার বোন ঘরে একা ছিলেন। তাঁর শরীরে রক্তের দাগ আছে। নাক-মুখ দিয়েও রক্ত বের হচ্ছে। যে বিছানায় ঘুমিয়ে ছিলেন, সেই বিছানা ও বালিশেও রক্তের দাগ লেগে আছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আজদু মিয়া বলেন, ঘরের কোনো মালপত্র, টাকাপয়সা ও স্বর্ণালংকার খোয়া যায়নি। প্রকৃত ঘটনা কী, তা পুলিশের তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সোহাগ রানা আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যা নাকি অন্য কিছু, ময়নাতদন্ত করার পরই বলা যাবে।

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী