হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত চলন্ত অটোরিকশার মোটরের সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুর দেড়টার দিকে শিবপুর আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। 

ওই স্কুলছাত্রীর নাম সাইমা আক্তার (১৩)। সে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের শেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে ও শিবপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

সাইমার পরিবার ও সহপাঠীরা জানায়, সাইমা ও তার সহপাঠী চাচাতো বোন মারিয়া টিফিনের সময় ঝালমুড়ি কিনে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে অজান্তেই তার গলায় থাকা ওড়না চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। সে গুরুতর আহত হলে অটোচালক আশিক দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হাবিবুর রহমান স্কুলছাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী